একাদশে নেই সমিত, আছেন জায়ান-সাদ

১৩ নভেম্বর ২০২৫, ০৭:১৮ PM
সমিত সোম

সমিত সোম © সংগৃহীত

ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের ম্যাচের আগে প্রস্তুতি হিসেবে আজ (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা।

আগেই তিনি জানিয়েছেন, মূল একাদশের পাশাপাশি আরও ছয়জন খেলোয়াড়কে বদলি হিসেবে নামানোর পরিকল্পনা তার। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

অবশ্য, কানাডা প্রবাসী মিডফিল্ডার সমিত সোমকে এই ম্যাচে শুরুর একাদশে রাখেননি কোচ ক্যাবরেরা। দীর্ঘ ভ্রমণ শেষে মাত্র একদিন দলের সঙ্গে অনুশীলন করায় তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে লিস্টার সিটির তারকা খেলোয়াড় হামজা চৌধুরী মাঠে নামছেন শুরু থেকেই। তার সঙ্গে মিডফিল্ডে থাকবেন দলের অভিজ্ঞ খেলোয়াড় জামাল ভূঁইয়া। তরুণ জায়ান অবশ্য একাদশে আছেন।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬