‎পিরোজপুরে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর উদ্বোধন 

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ AM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ AM
চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন

চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন © টিডিসি ফটো

পিরোজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হুসাইন আহমাদ।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমত, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ফুটবলার ও জেলা ক্রীড়া সংস্থা পিরোজপুরের সদস্য মো. লিটন খান।

আরও পড়ুন: নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলাই পারে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদকের ভয়াবহতা রোধে যুবসমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পিরোজপুর জেলা ফুটবল দল ও বাগেরহাট জেলা ফুটবল দল। দুই জেলার হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা খেলোয়াড়দের খেলায় বাড়তি উদ্দীপনা যোগায়।

চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬