ভূটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

২০ আগস্ট ২০২৫, ০৯:০৩ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ AM
বাংলাদেশ-নেপাল ম্যাচ

বাংলাদেশ-নেপাল ম্যাচ © বাফুফে

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক ভূটানকে প্রথম ম্যাচে ৩-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন আলপি আক্তার।

বুধবার (২০ আগস্ট) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দুই অর্ধেই ভূটানের মেয়েদের উপর দাপট দেখিয়েছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভূটানের রক্ষনভাগকে ব্যস্ত রেখেছিল অর্পিতা বিশ্বাসের দল। 

ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে অবশ্য ভূটান এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল। সোনাম কুয়েনদেনের দূর্বল শট আটকাতে গিয়ে কিছুটা এলোমেলো করে ফেলেছিলেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে বলটি আটকান তিনি।

৩৩তম মিনিটে কর্ণার থেকে মোমিতা খাতুনের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন ভূটানের এক ডিফেন্ডার। ৪০ মিনিটে উম্মে কুলসুমের জোড়ালো শট কর্ণারের মাধ্যমে রক্ষা করেন ভূটানের গোলরক্ষক কেলজাং ওয়াংমো। তার আগে ডানদিক থেকে মামনি চাকমার শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ওয়াংমো। 

৪২ মিনিটে সুরভি আকন্দ প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসলে আবারও হতাশ হতে হয় বাংলাদেশকে। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে আরিফার ক্রস ডিবক্সের মধ্যে ওয়াংমো এগিয়ে এসে ধরতে ব্যর্থ হলে প্রীতির গায়ে লেগে বল জালে জড়ায় (১-০)। 

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপি জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন (২-০)। ৬০ মিনিটে ডানদিক থেকে একটি শট মেঘলা রানী রুখে দিলে ফিরতি বল জালে জড়ান রিনজিন ডেমা (২-১)। ৬৪ মিনিটে কর্ণার থেকে আলপি নিজের দ্বিতীয় গোল করেন (৩-১)। 

আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950