পারিশ্রমিক বকেয়ার অভিযোগ, ফিফার নিষেধাজ্ঞায় বাংলাদেশের ক্লাব

১৫ জুলাই ২০২৫, ০৯:৩০ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব © সংগৃহীত

ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের দলবদল কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। নিষেধাজ্ঞার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সূত্র।

নিষেধাজ্ঞার ফলে নতুন মৌসুমের জন্য এবার দলবদলে কোনো খেলোয়াড়কে দলে টানতে পারবে না ফকিরেরপুল। ক্লাবটির বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ এনেছেন উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভ। সূত্র মতে, তার বকেয়া পারিশ্রমিকের পরিমাণ প্রায় ২০-২৫ লাখ টাকা।

এ প্রসঙ্গে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে ক্লাবটির সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, ‘একজন খেলোয়াড় অভিযোগ করেছে পারিশ্রমিক নিয়ে। তাকে নাকি খাবার-দাবারও ভালোভাবে দেওয়া হয়নি। তাকে আগের কমিটির লোকজন ক্লাবে এনেছে। সমস্যা সমাধানে আমরা কাজ করছি।’

গেল মৌসুমে ফকিরেরপুলের অন্যতম সেরা পারফর্মার জাকানোভ। ক্লাবটির হয়ে ৯ ম্যাচে ৩ গোল ও দুটি অ্যাসিস্ট করেন তিনি। অবশ্য লিগের প্রথম পর্বের পর তাকে আর দেখা যায়নি।

প্রসঙ্গত, ১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থেকে গত মৌসুম শেষ করে ফকিরেরপুল। এবার দল সাজাতে অবশ্যই ১৪ আগস্টের আগে ফিফার নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে তাদের। কারণ, সেদিনই শেষ হবে এবারের দলবদল।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9