আন্তর্জাতিক লা লিগার ইয়ুথ ফুটবলে সুযোগ পেলেন হবিগঞ্জের নাহিদ 

১২ জুলাই ২০২৫, ০৮:২৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ AM
তানজিম আহমেদ নাহিদ

তানজিম আহমেদ নাহিদ © টিডিসি ফটো

লা-লিগা ইয়ুথ ফুটবল টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার তানজিম আহমেদ নাহিদ (১৬)। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের জাফরানি স্পোর্টিং ক্লাবের অনূর্ধ্ব-১৬ দলে প্রতিনিধিত্ব করবেন এই প্রতিভাবান ফুটবলার। এরই মধ্যে টুর্নামেন্টে অংশ নিতে গত ১০ জুলাই মালয়েশিয়ায় গেছে দলটি। 

‘হ্যালো সুপারস্টারস’-এর তত্ত্বাবধানে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে গঠন করা হয়েছে বাংলাদেশের এই দল। ওই দলে সিলেট বিভাগ থেকে একমাত্র খেলোয়াড় হিসেবে সুযোগ পান হবিগঞ্জের সদর উপজেলার মাছুলিয়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে নাহিদ। তারা বাবা একজন প্রবাসী। পরিবারে দুই ভাইয়ের মধ্যে নাহিদ ছোট। সে হবিগঞ্জ ফুটবল একাডেমির ছাত্র এবং আলী ইদ্রিস হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

নাহিদ বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ফুটবলের প্রতি গভীর টান ছিল। আজ লা-লিগা ইয়ুথ টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। এই সাফল্যের পেছনে বড় অবদান রেখেছে হবিগঞ্জ ফুটবল একাডেমি। এই একাডেমির অনুপ্রেরণাতেই আমি আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পেয়েছি। বিশেষ করে একাডেমির হেড কোচ দিলিপ দাদার অবদান কখনও ভুলব না। এ ছাড়া আমাকে আরও অনুপ্রেরণা দিয়েছেন আমার এলাকার ক্রীড়াঙ্গণের বড় ভাইয়েরা। তাদের অনুপ্রেরণায়ই আমি এই পর্যন্ত আসতে পারছি।’ 

একদিন জাতীয় দলের হয়ে খেলতে চান এই কিশোর ফুটবলার। তিনি বলেন, ‘জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে দেশের নাম উজ্জ্বল করতে চাই, চাই আমার মা-বাবার স্বপ্ন পূরণ করতে।’ 

নাহিদের মা বলেন, ‘ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি নাহিদের আগ্রহ ছিল। অনেক পরিশ্রমের বিনিময়ে সে এ পর্যন্ত এসেছে। ছেলের জন্য সকলের নিকট দোয়া চাই। সে যেন ভালো কিছু করে দেশের নাম উজ্জ্বল করতে পারে।’ 

হবিগঞ্জ ফুটবল একাডেমির হেড কোচ দিলিপ চৌধুরীর বলেন, ‘আমি জানতাম নাহিদ একদিন বড় পর্যায়ে যাবে। লা লিগায় সুযোগ পেয়েছে শুনে আমি খুবই আনন্দিত হয়েছি। আমার বিশ্বাস ভবিষ্যতে সে ভালো মানের একজন খেলোয়াড় হবে।’

লা লিগার ইয়ুথ টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাইয়ের জন্য দেশজুড়ে অনলাইন ও মাঠপর্যায়ে বাছাই অনুষ্ঠিত হয়। গত ১৬ জুন বিকেএসপির এ্যাথলেটিকস ট্র্যাক মাঠে অনুষ্ঠিত হয় মাঠপর্যায়ের ক্যাম্প। বাছাই কার্যক্রমে বিচারক হিসেবে ছিলেন বিকেএসপির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এমএ লতিফ খান, জাতীয় দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ, মামুনুল ইসলাম মামুন এবং জাহিদ হাসান এমিলি। তাদের মূল্যায়নের ভিত্তিতে গঠিত হয়েছে ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬