ভিনিসিয়ুসের গোলে বিশ্বকাপে ব্রাজিল

১১ জুন ২০২৫, ০৯:২১ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৫:০৬ PM
ভিনি জুনিয়র

ভিনি জুনিয়র © সংগৃহীত

কোচ পাল্টেও খুব একটা লাভ হয়নি ব্রাজিলের। কার্লো আনচেলত্তির অভিষেক ম্যাচটা রাঙাতে পারেনি সেলেসাওরা। ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য সমতা নিয়ে মাঠে ছেড়েছিল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবার নিজের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলেন ইতালিয়ান মাইন্ডমাস্টার আনচেলত্তি।

আর প‍্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করল আনচেলত্তির দল। এই জয়ে আপাতত পয়েন্ট তালিকায় দুইয়ে উঠে এসেছে তারা।


ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ব্রাজিল। তবে গোল পেতে ৪৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সেলেসাওদের। আর ৪৪তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের একমাত্র গোলে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারায় ব্রাজিল। আনচেলত্তি কোচ হওয়ার পর ব্রাজিলের এটাই প্রথম গোল।


লাতিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ৬ দল। ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ব্রাজিল তৃতীয়স্থানে। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর।


তালিকার ৭ নম্বরে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৬ ম্যাচে ১৮। সে ক্ষেত্রে বাকি দুই ম্যাচ শেষে ব্রাজিল এবং ইকুয়েডরকে পেছনে ফেলা আর তাদের পক্ষে সম্ভব নয়। আর বলিভিয়া (১৭ পয়েন্ট), পেরু (১২ পয়েন্ট), চিলির (১০ পয়েন্ট) পক্ষে তো সম্ভব নয়ই।

 

অমরত্বের রহস্য খোঁজতে মরিয়া পুতিন, বানর নিয়ে চলছে গবেষণা
  • ১৩ নভেম্বর ২০২৬
নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ
  • ১৩ নভেম্বর ২০২৬
জুমার দিন সকালের আমলসহ ৯টি ফজিলতপূর্ণ আমল
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ১৩ নভেম্বর ২০২৬
খড়ের পালায় আগুন লেগে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950