বড় জয়ে ঘরের মাঠে অভিষেক রাঙালেন হামজা-ফাহমিদুল 

০৪ জুন ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৮:০২ AM
হামজা চৌধুরী

হামজা চৌধুরী © সংগৃহীত

দীর্ঘ ৫৫ মাস পর ঘরের মাঠে ফিরে ঠিক যেন স্বপ্নময় এক অধ্যায় লিখল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশের মাটিতে নিজের অভিষেক গোল করেন হামজা চৌধুরী। দ্বিতীয়ার্ধে সিনিয়র ফুটবলার সোহেল রানাও গোলের দেখা পেয়েছেন। নতুন মোহ আর রঙে ঢাকার ঐতিহ্যবাহী ফুটবল স্টেডিয়ামও নতুন স্মরণীয় এক প্রত্যাবর্তন পেয়েছে। অভিজ্ঞ দুই ফুটবলারের নৈপুণ্যে ২-০ গোলের জয় নিয়েই সমর্থকদের উল্লাসে মাতিয়েছে বাংলাদেশ। 

বুধবার (৪ জুন) জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানকে চাপে রাখে বাংলাদেশ। ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ চালায় স্বাগতিকরা। অন্যদিকে শুরুতে পিছিয়ে পড়া ভুটান রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে।

ম্যাচের ষষ্ঠ মিনিটে কর্নার পায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক জামাল ভূইয়ার কর্নার কিকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন হামজা চৌধুরী। এতে দেশের জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের খাতা খুললেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। 

এদিকে, এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষিক্ত ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল অবশ্য খুব একটা নজর কাড়তে পারেননি। ম্যাচের ৩০ ও ৩১তম মিনিটে দুটি সহজ সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রথমে রাকিবের থ্রুয়ে নেওয়া তার নেওয়া শট ঠেকিয়ে দেন সফরকারী গোলকিপার। পরের মিনিটেই শাহ কাজেমের বক্সের ভেতরে নেওয়ার ক্রস থেকেও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। শেষমেশ ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজা, জামাল ও কাজেমকে উঠিয়ে নেন বাংলাদেশ কোচ ক্যাবরেরা। তাদের পরিবর্তে হৃদয়, মোরসালিন ও ইব্রাহিম নামেন। পরিস্থিতিতে অনূকূলে থাকায় সুযোগে সিঙ্গাপুর ম্যাচের সম্ভাব্য শুরুর একাদশ গুছিয়ে নেন স্প্যানিশ এই কোচ।  

ম্যাচের ৪৮তম মিনিটে লিড বাড়ায় স্বাগতিকরা। দূরপাল্লার দুর্দান্ত এক শটে ভুটানের জালে বল পাঠান সোহেল রানা। 

এর কিছুক্ষণ পর গোলের সহজ সুযোগ মিস করেন রাকিব হোসেন। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু সুযোগ পেলেও লুফে নিতে পারেনি বাংলাদেশ। ভুটানের অসহায় আত্মসমর্পণের ম্যাচে শেষমেশ জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9