কেবল ছবিটার দিকেই চেয়ে থাকি, কি যে মায়া: পরীমণি

০৯ জুন ২০২২, ১০:৪৬ AM
পরী ও রাজ

পরী ও রাজ © সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। ভালোবেসে বিবাহ-বন্ধনে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে আবদ্ধ হয়েছেন। গেল বছরের অক্টোবরে এ বিবাহ বন্ধনে জড়ান তারা। এই দম্পতি অল্প দিনের ব্যবধানেই এ সিদ্ধান্ত নিয়েছিলেন। 

বিয়ের পর থেকেই স্বামী-সংসার নিয়ে আলোচনায় পরী। ঘর আলো করে আসছে তাদের সন্তান। এ নিয়ে বিভিন্ন মুহূর্ত শেয়ার করছেন তিনি। বেবিবাম্পের ছবিও প্রকাশে এনেছেন। মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য যেন মুখিয়ে রয়েছেন সাহসী এই অভিনেত্রী। 

বুধবার (৮ জুন) সন্ধ্যার দিকে পরীমণি বেবি বাম্পের নতুন ছবি প্রকাশ করেছেন। স্বামী শরীফুল রাজও পরীর সঙ্গে রয়েছেন। সবুজে ঘেরা পরিবেশে রাজের কোলে হেলান দিয়ে শুয়ে রয়েছেন পরী। পরীর দু’টি চোখ বন্ধ। মায়াময় মুখ। দু’হাতে আলতো করে নিজের বেবি বাম্পে পরশ বুলাচ্ছেন। এ যেন সবুজে মিলে একাকার। 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটির ক্যাপশনে পরী লিখেছেন, আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর! লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কি যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।

প্রসঙ্গত, এর আগে ৮ মে বেবি বাম্পের ছবি প্রকাশে আনেন পরী। এতে দেখা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছেন পরী। এতে হাত দিয়ে রেখেছেন তিনি। স্বামী রাজ পেছন থেকে তাকে জড়িয়ে রয়েছেন।

শামসুন্নাহার স্মৃতি (জন্ম ১৫ ডিসেম্বর ১৯৯২), যিনি পরীমণি নামে অধিক পরিচিত, হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্রের মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়।

তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরও ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী, এবং অ্যাকশন ধর্মী রক্ত।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence