সিনেমা দেখার জন্য ভারতে ছুটি ঘোষণা

১২ এপ্রিল ২০২২, ০৯:০১ PM
বিস্ট সিনেমার পোস্টার

বিস্ট সিনেমার পোস্টার © টিডিসি ফটো

তামিল সুপারস্টার থালাপতি বিজয় অভিনীত 'বিস্ট' সিনেমাটি আগামীকাল বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। এ সিনেমার মুক্তি উপলক্ষে বিজয়ের ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সিনেমা মুক্তির দিন তামিলনাড়ুর বেশ কয়েকটি কোম্পানি ছুটি ঘোষণা করেছে।

ভারতের সংবাদমাধ্যম বোম্বে টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিজয় থালাপতি অভিনীত সিনেমা দেখতে ১৩ এপ্রিল কোম্পানিগুলোর মানবসম্পদ দপ্তরে রেকর্ড সংখ্যক ছুটির আবেদন জমা পড়েছে। এ কারণে বেশ কয়েকটি কোম্পানি আগামীকাল ছুটি ঘোষণা করেছে। কর্মীদের জন্য কিছু কোম্পানি ফ্রি টিকেটও দিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: পাবিপ্রবির নতুন উপাচার্য ড. হাফিজা

এদিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, বিজয় অভিনীত সিনেমাটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইনে বড় সংখ্যক স্ক্রিনে মুক্তি পাবে ‘বিস্ট’ সিনেমাটি। ভক্তরাও সিনেমাটি উপভোগ করার জন্য প্রস্তুত। কিন্তু কয়েক দিন আগে কুয়েতে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করে স্থানীয় সরকার। কারণ সিনেমাটির গল্পে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে। এবার একই কারণে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করলো কাতার সরকার। টিএন মুসলিম অ্যাসোসিয়েশন এ সিনেমা নিয়ে নিন্দা জানিয়েছে।

সিনেমাটি একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ায় বক্স অফিসে ক্ষতির মুখে পড়বে। কুয়েতে মুক্তি না পেলেও বক্স অফিসে তেমন প্রভাব পড়বে না। কিন্তু কাতারের বাজার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এরই মধ্যে ‘বিস্ট’ সিনেমার হিন্দি ও তামিল ভার্সনের ট্রেইলার মুক্তি পেয়েছে। সিনেমাটিতে বিজয় র এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

এছাড়াও অভিনয় করেছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে তামিল ভাষার অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা। এটি পরিচালনা করেছেন নেলসন।

আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
close