দাওয়াতের চাপে ঢাকা ছেড়ে পালিয়ে গেলেন মীর!

৩০ মার্চ ২০২২, ০৩:৩৭ PM
মীর আফসার আলী

মীর আফসার আলী © সংগৃহীত

কলকাতার জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী। সপ্তাহ খানেক হলো বাংলাদেশে এসেছেন। ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন, খেয়েছেন। সেই খাবারের ভিডিও ধারণ করে নিয়েছেন।

তবে এবার এলো ভিন্ন খবর। দাওয়াতের চাপ সহ্য করতে না পেরে ঢাকা ছেড়ে পালিয়ে গেলেন মীর। এমনটাই জানিয়েছেন তিনি।

দাওয়াত ও ঢাকার খাবারে মুগ্ধ হলেও রাজধানীর যানজটে অতিষ্ঠ বোধ হওয়ার কথাও জানিয়েছেন তিনি। ঢাকা থেকে পালিয়ে কক্সবাজারে গিয়েছেন তিনি।

আরও পড়ুন: মিরাক্কেলের উপস্থাপক মীর দা এখন ঢাকায়

এক ফেসবুক পোস্টে মীর লিখেছেন, ‘ঢাকায় পর পর দাওয়াতের চাপ আর নিতে না পেরে পালিয়ে এলাম কক্সবাজার আজ সকালের বিমানে। এখানেও নিস্তার নাই! পালংকিতে মারকাটারি আয়োজন। খাবারের সমুদ্র পেরিয়ে আর কোথায় পালাবো আমরা?’

মীর বলেন, পৃথিবীর বেশ কিছু দেশে ঘুরেছি। ঢাকা শহরের মতো, বাংলাদেশের মত এতো আতিথেয়তা অন্য কোথাও পাইনি। শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে আছি বলে, ক্যামেরার সামনে আছি বলে বলছি- তা নয়। আমি প্রত্যেক দিন ওজন মাপছি, ২০০ গ্রাম করে বাড়ছে।

আরও পড়ুন : ২ হাজার ৭৩১ পদে নিয়োগ পরীক্ষা কবে—যা বলছে রেলওয়ে

মীর আরও বলেন, সত্যিকার অর্থেই বলছি, বাংলাদেশের আতিথেয়তা জান্নাতের সমান। আমি জান্নাত দেখিনি, যাব কিনা জানি না। বেহেশতে যাব নাকি দোজখে যাব, সেটাও জানি না। কিন্তু খাওয়া-দাওয়ার বিষয়ে যদি কোনো স্বর্গ থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই বাংলাদেশ।

উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত ‘ফুডকা’ প্রজেক্টে কাজ করছেন ইন্দ্রজিৎ লাহিড়ী ও মীর। বিভিন্ন স্থানে গিয়ে খাবার খাচ্ছেন ও সেই অভিজ্ঞতার কথা শেয়ার করছেন। এবার বাংলাদেশে এসেছেন। ঢাকা সফর শেষে কক্সবাজারে গিয়েছেন তারা। সেখানেও বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করবেন তারা। 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬