সাংবাদিক হতে চান পরীমনি

২৫ জুন ২০২৩, ১০:০৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
পরীমনি

পরীমনি © ফাইল ফটো

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের আলোচিত অভিনেত্রী পরীমনি। প্রায় নিয়মিতই বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হন তিনি। সম্প্রতি স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের আলোচনার জেরে প্রায় নিয়মিতউ গণমাধ্যমে উঠে আসছে তার নাম।  

এরই মাঝে ঈদ উপলক্ষ্যে একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। যেখানে বেশ হাস্যোজ্জ্বল মুখেই দেখা মিলেছে তার।

ঈদে অনুষ্ঠানটি প্রচারের আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিটের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন পরীমণি। ভিডিওটিতে সাংবাদিক হওয়ার আকাঙ্খা ব্যক্ত করেন পরী।

অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা সাজু খাদেম। তিনি পরীকে জিজ্ঞেস করেন, এখন যদি আপনার পেশা পরিবর্তনের সুযোগ দেওয়া হয় তাহলে কোন পেশাটি বেছে নিবেন?

এর জবাবে এই নায়িকা জানান, সাংবাদিকতা। কারণ হিসেবে তিনি বলেন, ‘সুন্দর সুন্দর শিরোনাম দিয়ে মানুষকে ঢপ দেওয়া যাবে। ’

অনুষ্ঠানে এরকম অসংখ্য মজার মজার প্রশ্নের উত্তর দিতে দেখা যায় এই অভিনেত্রীকে। যেখানে তিনি আরো জানান, জীবনে প্রেমের থেকে ভুল বেশি করেছেন। 

পরীমণি বাদেও অনুষ্ঠানে তার সঙ্গে আরো উপস্থিত থাকতে দেখা গেছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও চিত্রনায়ক রোশানকে।

ট্যাগ: সিনেমা
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে চুয়েট শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬