মহাকাশে সিনেমার শ্যুটিং করবেন টম ক্রুজ!

১৫ অক্টোবর ২০২২, ১০:০৫ AM
সিনেমার দৃশ্যে টম ক্রুজ

সিনেমার দৃশ্যে টম ক্রুজ © সংগৃহীত

পৃথিবীতে এযাবত প্রচুর অ্যাকশন দেখিয়েছেন, কিন্তু তাতে মন ভরেনি হলিউড সুপারস্টারের। তাই এবার তিনি চলেছেন মহাকাশে। সেখানেই নানা রকম স্টান্টবাজি করতে দেখা যাবে তাকে। এই সুপারস্টার আর কেউ নন, হলিউড চলচ্চিত্রের অন্যতম ক্রেজ টম ক্রুজ!

জানা গেছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে টম ক্রুজের আসন্ন একটি চলচ্চিত্রের কিছু অংশের শ্যুটিং হবে। এমনকি সেখানে অভিনেতা স্পেসওয়াক করবেন, অর্থাৎ মহাশূন্যে হাঁটবেন বলেও গুঞ্জন চলছে! আর এই দৃশ্যগুলোর শ্যুটিংয়ে কোনো বডি ডাবল নন, অভিনেতা নিজেই অভিনয় করবেন।

যে প্রতিষ্ঠান টম ক্রুজের এই ছবিটি নির্মাণের কথা ভাবছে, তাদের প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'এর আগে টম ক্রুজই তো আমাদের পর্দায় মহাকাশে নিয়ে গিয়েছিলেন। এবার হয়তো সত্যিই তাকে নিজেকেও মহাকাশে গিয়ে অভিনয় করতে হবে।' 

ইতোমধ্যেই ছবির প্রস্তুতি বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। টম ক্রুজকে নিয়ে এই জল্পনা বাস্তবে রূপ দিতে পারলে বিজ্ঞানী বা গবেষক বাদে, এবারই প্রথম বিজ্ঞানচর্চার সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কোনো সাধারণ নাগরিক মহাকাশে যাওয়ার এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনে হাঁটাহাঁটির সুযোগ পাবেন।

দুঃসাহসিক নানা স্টান্ট নিজেই নেওয়ার জন্য এমনিতেই বেশ জনপ্রিয় 'টপ গান: ম্যাভেরিক' তারকা। কিন্তু মহাকাশে শ্যুটিংয়ের ক্ষেত্রে বিষয়টি অন্য রকম মাত্রা পেতে চলেছে। কারণ এক্ষেত্রে বিরাট দলবল নিয়ে মহাকেশ শ্যুটিং করতে যাওয়ার অবকাশ নেই। তাই এটি হলিউড সুপারস্টারের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন: ঢাবির মুহসিন হলে ছাত্রলীগের কাণ্ডে তদন্ত কমিটি গঠন

সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরেই ছবির প্রাথমিক শ্যুটিং শুরু হয়ে যেতে পারে বলে। তবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে টম ক্রুজ কবে যাবেন, কতদিন সেখানে থাকতে হবে, কত ক্ষণের শ্যুটিং— এই সব বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে আগামী কয়েক মাসের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করা হবে।

ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত
  • ১২ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১২ আগস্ট ২০২৬
বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআরের পরিচালক নিয়োগ, ২৪…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬