সরানো হলো ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কয়েকটি পর্ব

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৫ PM
ব্যাচেলর পয়েন্ট

ব্যাচেলর পয়েন্ট © সংগৃহীত

সমালোচনার মুখে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ধ্রুব টিভি। এ ধারাবাহিকের কয়েকটি দৃশ্যে প্রচারিত সংলাপ নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় উঠায় পর্বগুলো সরিয়ে নেয়া হয়। 

কাজল আরেফিনের পরিচালনায় ধারাবাহিকটি চ্যানেল নাইনে প্রচার শুরু হয়েছিল। বর্তমানে বাংলাভিশনে প্রচারিত হয়, টিভিতে প্রচারিত হওয়ার পর ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ধ্রুব টিভির ইউটিউব চ্যানেল থেকে দৃশ্যগুলো ফেসবুকে ছড়িয়েছে, দৃশ্যগুলো বাংলাভিশনে প্রচারিত হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: কে এই মরিয়ম মান্নান

রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ধ্রুব টিভি লিখেছে, ‘সম্মানিত দর্শকদের প্রতি সম্মান রেখে আমরা “ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর”-এর প্রচারিত আপত্তিকর পর্বগুলো আমাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছি। ভবিষ্যতে আমরা নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হব। যেন আমাদের সমাজ এবং সংস্কৃতির ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। দর্শকদের ভালোবাসাই আমাদের একান্ত চাওয়া, এই ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’

‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ২০১৭ সালে, চলতি বছরের শুরুর দিকে তৃতীয় মৌসুম শেষ হওয়ার পর চতুর্থ মৌসুমের প্রচার শুরু হয়। এতে মারজুক রাসেল ছাড়াও জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজনসহ আরও অনেকে অভিনয় করেছেন।

ট্যাগ: বিনোদন
বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআইরের পরিচালক নিয়োগ, ২…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬
নওগাঁর ১৯ প্রতিষ্ঠান থেকে পাশ করতে পারেনি কোন পরীক্ষার্থী 
  • ১২ আগস্ট ২০২৬