ঢাকায় সালমান খানের ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধন

১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ PM
ঢাকায় সালমান খানের ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধন

ঢাকায় সালমান খানের ফ্যাশন ব্র্যান্ডের উদ্বোধন © সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড বিয়িং হিউম্যান ক্লোদিং-এর শাখা উদ্বোধন হলো রাজধানীর বনানীতে। বৃহস্পতিবার দুপুর ২টায় এই শাখার উদ্বোধন করেন সালমানের ছোট ভাই সোহেল খান।

এর আগে শো রুমের সামনে নেচে গেয়ে সোহেলকে অভ্যর্থনা জানানো হয়। এরপর তিনি ফিতা কেটে শো রুম উদ্বোধন করেন তিনি। সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

এ সময় সোহেল খান বলেন, ‘বিয়িং হিউম্যান ক্লোদিং চ্যারিটির একটি অংশ। যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে ঢাকায় আরো কিছু শাখা করার ইচ্ছা আছে। আমরা এটাকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে চাই। ’

ঢাকায় নেমে সরাসরি বনানী আসেন সোহেল খান। ফলে ঢাকার খাবার তখনও মুখে নেয়ার সুযোগ হয়নি। ঢাকার খাবারের প্রসঙ্গে এই তারকা বলেন, ‘আমি বাংলা ফুডের অপেক্ষায় আছি, এখনও মুখে তোলার সুযোগ পাইনি। সরাসরি এসেছি। তবে খাওয়ার সময় হাতে রেখেছি। শুক্রবার সকাল পর্যন্ত আছি। মাছ আর বিরিয়ানি খাবো ভাবছি। তাছাড়া খাবার বিষয় না, তোমাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ। ’

বাংলাদেশের গান সিনেমা দেখেছেন বলেও জানান সোহেল খান। শেষে বাংলায় বলেন, ‘ভালোবাসি বাংলাদেশ’। এরপর সোহেল খান ৩টা ১০ মিনিটে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ঢাকায় সালমান খানের ফ্যাশন ব্র্যান্ডের শো রুমের ঠিকানা: হাউজ- ৮, রোড-১০/এ, ব্লক-এইচ, বনানী, ঢাকা-১২১৩।

বিয়িং হিউম্যান ক্লোদিং মূলত সালমান খানের ফাউন্ডেশন বিয়িং হিউম্যানের একটি অংশ। ফাউন্ডেশনটি চালু হয় ২০০৭ সালে। এটি একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট এবং সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কাজ করে।

এরই অংশ হিসেবে বিয়িং হিউম্যান ক্লোদিং চালু হয় ২০১২ সাল থেকে। বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের উদ্দেশ্যকে এগিয়ে নিতেই প্রতিষ্ঠিত হয় ক্লোদিং, এমনটাই জানা গেছে বিয়িং হিউম্যান ক্লোদিং-এর ওয়েবসাইটে।

ট্যাগ: বলিউড
৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬