মেঘালয়ে ঘুরতে গিয়ে বুয়েট ছাত্রীর মৃত্যু

১৬ জুলাই ২০২২, ০৯:৩৯ AM
নিহত সোহরাত জাহান

নিহত সোহরাত জাহান © সংগৃহীত

ভারতে মেঘালয়ে একটি ঝর্ণা থেকে পড়ে গিয়ে সোহরাত জাহান নামে বুয়েটের এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। ১৫ জুলাই (শুক্রবার) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। নিহতের বোন সাহাজ-ই  জাহান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। 

সোহরাত বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুষ্টিয়াতে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ শিলং উডল্যান্ড হাসপাতালে আছে।

এদিকে গতকাল রাজধানীর দোহারে মৈনটঘাট এলাকার পদ্মা নদী থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিখোঁজ শিক্ষার্থী তারিকুজ্জামান সানির (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় (১৪ জুলাই) সানিসহ প্রায় ১৬ জন বন্ধু মৈনট পদ্মা পাড়ে ঘুরতে আসেন। এই সময় ঘাটের পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনে সেলফি নেওয়ার জন্য যান তারা। পরে ড্রেজারের উপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন সানি। 

শুক্রবার সকাল থেকেই সানিকে উদ্ধারে অভিযান অব্যাহত রাখে একদল ডুবুরি। ডুবুরি দলের নেতৃত্ব ছিলেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের। সেই সময় আবুল খায়ের জানান, আমরা রাত সাড়ে ১২টার দিকে এখানে এসেছি। ওই সময় নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। 

তারিকুজ্জামান সানি বুয়েটের আর্কিটেকচার বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও শরীয়তপুরের জাজিরা থানার হারুন উর রশিদের ছেলে। সানি রাজধানীর হাজারীবাগে থাকতেন।

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণ করে চাঁদাবাজির অভ…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬