পাবিপ্রবির নতুন উপাচার্য ড. হাফিজা

১২ এপ্রিল ২০২২, ০৮:২৫ PM
প্রফেসর ড. হাফিজা খাতুন ও পাবিপ্রবি লোগো

প্রফেসর ড. হাফিজা খাতুন ও পাবিপ্রবি লোগো © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. হাফিজা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল এবং পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালযয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মাে. মাসুম আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমােদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০(১) ধারা অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের ভূগােল এবং পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হাফিজা খাতুনকে নিম্নোক্ত শর্তে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর পদে নিয়ােগ করা হলো।

আরও পড়ুন: স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে ৫ ইউনিটের বেশি ভর্তি পরীক্ষা নয়

নিয়োগের শর্তগুলো হলো-
(ক)ভাইস চ্যান্সেলর হিসেবে এ নিয়ােগের মেয়াদ তাঁর যােগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে।
(খ) তিনি তাঁর অবসর গ্রহণের অব্যবহিতপূর্বে যে বেতনভাতা প্রাপ্য ছিলেন, তার সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন।
(গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভােগ করবেন।
(ঘ)তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
(ঙ)মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়ােজন মনে করলে যে কোনাে সময় এ নিয়ােগ বাতিল করতে পারবেন।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬