বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত অর্ধশতাধিক

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৪ PM
শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে। হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। আন্দোলন চলাকালীন বিকেলে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে স্থানীয়রা বাঁশ, লাঠি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এর আগে, ধর্ষণের ঘটনার পর এদনি রাতের পর থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার পর বৃহস্পতিবার রাতেই ২ জন এবং সকালে জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে রাস্তা থেকে ওই ছাত্রীকে তুলে নিয়ে দলবেধে ধর্ষণ করা হয়। এছাড়া ওই শিক্ষার্থীর সাথে থাকা তার সহপাঠীকে মারধর করে অভিযুক্তরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ধর্ষণের শিকার ছাত্রীর সঙ্গে কথা বলেছি। পরে আমি নিজে এ ঘটনায় বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছি।

 

প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950