ভিসিকে সরিয়ে দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির: শিক্ষামন্ত্রী

২৬ জানুয়ারি ২০২২, ০৮:৩২ PM
মন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আয়োজিত সম্মেলন

মন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আয়োজিত সম্মেলন © ভিডিও থেকে সংগৃহীত

ভিসি নিয়োগ-অব্যহতির এখতিয়ার মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শাহজাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে আয়োজিত সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, একজন উপাচার্য থাকেন কি থাকেন না সেটি কিন্তু শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কোনো প্রভাব ফেলছে না। একজন উপাচার্য চলে গেলে আরেকজন উপাচার্য আসবেন। কিন্তু শিক্ষার্থীরা যে সমস্যা নিয়ে আন্দোলন করেছেন তাদের সমস্যাই যদি থেকে যায় তাহলে তো তাদের কোনো লাভ হলো না। আমরা সমস্যাটা সমাধান করবো।

আরও পড়ুন: শাবিপ্রবি শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে: শিক্ষামন্ত্রী

শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন গেল বছর ৩০ জুন দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগ পান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. নুর-ই-আলম স্বাক্ষরিত ওই নিয়োগের প্রজ্ঞাপনে দেখা গেছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

মন্ত্রী বলেন, উপাচার্যের নিয়োগ-অব্যহতির বিভিন্ন পদ্ধতি রয়েছে। এটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর উপর ন্যাস্ত। কাজেই এটা একটা ভিন্ন প্রক্রিয়া। আমরা সে প্রক্রিয়াটিকে ভিন্নভাবে দেখবো। এ দাবির বিষয়ে তাদের সঙ্গে যে আলোচনা... তাদের যত সমস্যা আছে সব সমস্যাগুলো সমাধান করবো। আর এ ব্যাপারে আমরা দেখবো, আমাদের পক্ষে কি করা সম্ভব।

আরও পড়ুন: ভিসিকে বহাল রেখে শিক্ষার্থীদের সঙ্গে বসবে মন্ত্রণালয়

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির বিষয়ে তাদের সঙ্গে বসবে শিক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করা হবে। তারা যেকোনো সময় সেসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। তবে, তাদের কয়েক দফা হঠাৎ এক দফা দাবিতে কীভাবে পরিণত হল, সেটা বুঝতে পারলাম না। শিক্ষার্থীদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি, শিক্ষার্থীরা এখন ক্লাসে ফিরে যাবেন। এখন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে অনলাইনে ক্লাস চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়টির চলমান আন্দোলনের মধ্যে অনেক শিক্ষার্থী বাড়িতে চলে গেছেন, অনেকে শারীরিকভাবে অসুস্থ। তারা চাইলে যেকোন সময় ক্লাস শুরু করতে পারবে।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬