১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

২৬ জানুয়ারি ২০২২, ১০:১৮ AM
অনশন ভাঙছেন শিক্ষার্থীরা

অনশন ভাঙছেন শিক্ষার্থীরা © টিডিসি ফটো

১৬৩ ঘণ্টা পর অনশন ভাঙলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত ২৮ শিক্ষার্থী। আজ বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার পর তাদের পানি পান করিয়ে অনশন ভাঙান অধ্যাপক ড. জাফর ইকবাল। এসময় তার সঙ্গে স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হকও উপস্থিত ছিলেন। ভিসি অধ্যাপক ফরিদের পদত্যাগের দাবিতে মোট ২৮ শিক্ষার্থী অনশন করছিলেন। হাসপাতালে ভর্তি ছিলেন ২০ অনশনকারী।

সকাল ১০টার দিকে হাসপাতাল ভর্তি ২০ শিক্ষার্থীকে অনশনস্থল ভিসির বাসার সামনে আনা হয়। সেখানেই অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এর আগে ভোর ৪টায় ক্যাম্পাসে এসে ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।

আরও পড়ুন- হাসপাতাল থেকে অনশনস্থলে আসলেন ২০ শিক্ষার্থী

ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।

১৩ জানুয়ারি রাত থেকে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি আদায়ে সময় চাওয়ায় আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগ ও পুলিশের অ্যাকশনের পর সেই আন্দোলন ভিসির পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। দাবি আদায়ে অনশন শুরু করেন ২৪ জন শিক্ষার্থী। একজনের বাবা অসুস্থ হওয়ায় তিনি অনশন ভেঙে বাড়ি যান। পরে আরও পাঁচ শিক্ষার্থী অনশনকারীদের সাথে যোগ দেন। এদিকে দফায় দফায় আলোচনা করেও শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরাতে পারেনি সরকার। শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির বারবার আশ্বাসেও মন গলেনি শিক্ষার্থীদের।

বিএমইউতে বৈজ্ঞানিক সেমিনার, ‘গ্লোবাল অ্যাটলাস অব প্যালিয়েট…
  • ১৩ নভেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের শর্তাবলি নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ…
  • ১৩ নভেম্বর ২০২৬
২৭৩ জনবল নিয়োগ দেবে ব্যানবেইস, জেএসসি পাসেই শুরু আবেদন
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অনেক
  • ১৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে ইমপ্যাক্ট রিভিউ মিশনের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের…
  • ১৩ নভেম্বর ২০২৬
শেরপুরে পর্যটনকেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে জিম্ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950