ঢাকায় শাবিপ্রবির সাবেক ৫ শিক্ষার্থী আটক

২৫ জানুয়ারি ২০২২, ০৩:৫৬ PM
শাবিপ্রবিতে আন্দোলন

শাবিপ্রবিতে আন্দোলন © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চলমান আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে সাবেক ৫ শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। পরে সিলেট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আটক ব্যক্তিদের পরিবার ও বন্ধুদের অভিযোগ, শাবিপ্রবির আন্দোলনে অর্থ সহায়তা করায় তাদের আটক করা হয়েছে।

আটক পাঁচজনের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী হাবিবুর রহমান স্বপন, আর্কিটেকচার বিভাগের রেজা নূর মঈন দীপ ও নাজমুস সাকিব দ্বীপ।

আজ মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশ  (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা এখন পথে আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচ সাবেক শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিআইডির একটি সূত্র জানায়, অনেক সময় পুলিশের অন্যান্য ইউনিটগুলো সিআইডির সহায়তা চেয়ে থাকে। এটা আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশের  (এসএমপি) অভিযান। সিআইডি কেবল তাদের সহায়তা করেছে।

ছাত্রলীগ নেতার সাথে নামের মিল থাকায় প্রথমবার বাদ, পুনঃযাচাই…
  • ০১ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে ৪৯ নারী-শিশুকে ধর্ষণ, হত্যার শিকার ৫২ জন
  • ০১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজের ৫১ জনকে শাস্তির পর এবার আইডিয়াল কলেজের ভর্তি বা…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬