অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ, শাবিপ্রবি ক্যাম্পাসে বিক্ষোভ

২৩ জানুয়ারি ২০২২, ০৭:৩৮ PM
শাবিপ্রবিতে বিক্ষোভ

শাবিপ্রবিতে বিক্ষোভ © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক  দফা দাবিতে শিক্ষার্থীদের অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হয়েছে। এর পরপরই প্রতিবাদ জানিয়ে হাজারো শিক্ষার্থীকে নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় উপাচার্যের বাসভবনের সামনে অনশনস্থল থেকে সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিয়ে উত্তপ্ত করে তোলেন আশেপাশের পরিবেশ।

এদিকে, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশনের ১০০ ঘণ্টা পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীদের অনশনস্থলেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে ভার্চুয়ালি কথা বলেন অনশনরত দুই শিক্ষার্থীসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের এক প্রতিনিধি দল। এসময় শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আশ্বাস দিলেও উপাচার্যের পদত্যাগ নিয়ে কোনো সিদ্ধান্ত দেননি।

শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬