শাবিপ্রবি

শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার হুমকি শিক্ষকদের

২০ জানুয়ারি ২০২২, ১০:৩০ PM
শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার হুমকি শিক্ষকদের

শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে আসার হুমকি শিক্ষকদের © সংগৃহীত

শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিভিন্ন বিভাগের কিছু শিক্ষক ফোনে তাদেরকে আন্দোলন থেকে সরে আসার হুমকি দিচ্ছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দল আলোচনার জন্য এলে আন্দোলনরত শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।

আরও পড়ুন: শাবি উপাচার্যের মন্তব্যে জাবি শিক্ষক সমিতির ক্ষোভ

আন্দোলনকারর শিক্ষার্থীরা বলেন, বিভাগের শিক্ষকরা ফোন দিয়ে আন্দোলন থেকে সরিয়ে আসতে বলছেন। এমনকি পরে কোনো ধরনের সমস্যা হলে তারা কোনো দায়ভার নিতে পারবে বলে আমাদেরকে ভয় দেখাচ্ছেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোষাধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য সব বিভাগের শিক্ষকরাই ফোনে তাদের সঙ্গে কথা বলছেন। এর মধ্যে যদি বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষক তাদের এরকম কথা বলে থাকেন, তাহলে শিক্ষার্থীরা আমাদের নির্দিষ্টভাবে জানালে আমরা ব্যবস্থা নেব।

আরও পড়ুন: শাবি ভিসিকে আইনি নোটিশ

এদিকে, উপাচার্যের পদত্যাগ দাবিতে তার বাসভবনের সামনে অনশন অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত অনশনরত ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪ জন ছাত্রী এবং ১ জন ছাত্র। অসুস্থদের মধ্যে ১ জনকে ওসমানী মেডিকেলে, ১ জনকে মাউন্ট এডোরাতে বাকি ৩ জনকে রাগিব রাবেয়াতে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে গতকাল বুধবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী।

জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9