উপাচার্যের অপসারণে কোনো তদন্ত কমিটি চান না আন্দোলনকারীরা

২০ জানুয়ারি ২০২২, ১২:২২ PM
শিক্ষার্থীদের প্রেস বিফ্রিং

শিক্ষার্থীদের প্রেস বিফ্রিং © সংগৃহীত

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদকে অপসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা আচার্য কর্তৃক কোনো তদন্ত কমিটি চান না শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে প্রেস বিফ্রিংকালে এমনটিই জানিয়েছেন তারা।

প্রেস বিফ্রিংয়ে আন্দোলনকারীরা জানান, সেদিনের ঘটনাটি উপাচার্যের মদদেই ঘটেছে। পুলিশ হামলার করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই এসেছে। এরপরে আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, গুলি ও বোমা ছুড়ে।

উপাচার্যের অপসারণের পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাষ্ট্রপতি কোনো তদন্ত কমিটি গঠন করুক সেটা তার চান কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, আমাদের কাছে স্পষ্ট যে উপাচার্যের মদদেই পুলিশ আমাদের ওপর হামলা করেছে। আমরা তাই উপাচার্যের অপসারণ চাই। অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা রাষ্ট্রপতি কোনো কমিটি গঠন করুক তা আমরা চাই না।

এদিকে, উপাচার্যের স্বেচ্ছায় পদত্যাগের জন্য দেওয়া আল্টিমেটাম শেষে গতকাল বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টায় আমরণ অনশনে বসেছেন ২৪ জন শিক্ষার্থী। ২১ ঘন্টা ধরে চালিয়ে যাওয়া অনশনে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে বমি করেন এবং কয়েকজনকে ডাক্তারের কাছ থেকে চেক আপ করতে দেখা গেছে।

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে, যা বলছে অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে পানি সংকট কমাতে অর্থায়ন করবে ডেনমার্ক
  • ২৫ আগস্ট ২০২৬
চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬