সরকারের সিদ্ধান্ত মেনে নেব: শাবি ভিসি

১৯ জানুয়ারি ২০২২, ০৯:৫৩ PM
উপাচার্য অধ্যাপক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ

উপাচার্য অধ্যাপক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে সৃষ্ট পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে তা মেনে নেবেন বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বুধবার (১৯ জানুয়ারি) ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

শাবিপ্রবি উপাচার্য বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছিলাম। তবে কিছু দিনের সময় তাদের কাছে চেয়েছি। পরবর্তীতে শিক্ষার্থীরা আন্দোলন চলমান রাখেন। পরে প্রশাসন ও শিক্ষক প্রতিনিধিরা তাদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও তারা আরোচনা করতে অস্বীকৃতি জানিয়ে তা প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন: শাবিপ্রবির ঘটনায় ডিনদের উদ্বেগ

তিনি বলেন, সর্বশেষ শিক্ষার্থীদের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তাতে আমরা বিব্রত ও মর্মাহত। এ ঘটনায় আমার যদি কোনো দোষ থাকে, তাতে সরকার তদন্ত কমিটি গঠন করে কোনো ধরনের অন্যায় পেয়ে থাকেন, তাহলে সরকার যে সিদ্ধান্ত দেবে আমি মেনে নিতে রাজি।

হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়েছে উপাচার্য বলেন, আমি চাই এ ঘটনার সুষ্ঠু একটা তদন্ত হোক। কে বা কারা পুলিশের ওপর এ হামলা করে, তা খতিয়ে দেখতে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি।

এদিকে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগে আমরণ অনশন কর্মসূচি করছেন আন্দোলনরত ২৪ জন শিক্ষার্থী। তার মধ্যে ১৫ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী রয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: আমরণ অনশনে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়টিতে চলমান সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন অনুষদের ডিনরা।

বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হওয়ায় আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী লাঞ্ছিত হওয়ায় আমরা মর্মাহত।

ডিজিটাল ডিভাইস উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধা দেয়া …
  • ১৫ জুলাই ২০২৬
মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কার্যক্রম গ্…
  • ১৫ জুলাই ২০২৬
সেমিফাইনালে হারে না আর্জেন্টিনা, মেসিদের অদম্য রেকর্ড ভাঙতে…
  • ১৫ জুলাই ২০২৬
ঢাবিতে ছাত্রদলের অনুষ্ঠানে বিদ্যুৎ থাকলেও নেই নাহিদদের অনুষ…
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে প্রদর্শক পদের চু…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence