শাবিপ্রবি

আমরণ অনশনে শিক্ষার্থীরা

১৯ জানুয়ারি ২০২২, ০২:৪০ PM
আমরণ অনশনে শিক্ষার্থীরা

আমরণ অনশনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (১৯ জানুয়ারি) বেলা তিনটার পরে এ অনশন শুরু করেন তারা। এর আগে, আজ বেলা ১২টা পর্যন্ত স্বেচ্ছায় পদত্যাগের জন্য সময়ে বেধে দেয়া হয় ভিসিকে। বেধে দেয়া সময়ে ভিসি পদত্যাগ না করায় পূর্বঘোষণা অনুযায়ী আমরণ অনশর কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এর আগে, ১৩ জানুয়ারি রাত থেকে প্রভোস্ট বডির পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে বেগম সিরাজুন্নেসা হলের ছাত্রীরা। আন্দোলনের একপর্যায়ের ছাত্রীদের সাথে সংহতি জানায় ছাত্ররাও। তারাও আন্দোলনে অংশ নেয়। এসময় বারবার দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেও তা পূরণ করেননি ভিসি। পরে ছাত্রলীগ ও পুলিশের হামলার পর শিক্ষার্থীদের আন্দোলন এক দফাতে পরিণত হয়। ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠে শাবিপ্রবি ক্যাম্পাস। পুলিশের হামলার প্রতিবাদে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভিসির কুশপুতুল পোড়ানো হয়। ভিসি অধ্যাপক ফরিদের সমলোচনা শুরু হয় দেশজুড়ে। 

আরও পড়ুন- শাবিপ্রবির সিন্ডিকেট নির্বাচন স্থগিত

ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় জালালাবাদ থানার দায়ের করা মামলার খবরে উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ মামলায় কোনো শিক্ষার্থী হয়রানি করা হবে না।এদিকে আজ দুপুরে শিক্ষার্থীদের অশোভন আচরণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন কিছু শিক্ষক। 

মানববন্ধনে শিক্ষকরা বলেন, শিক্ষকরা জাতির বিবেক। আমরা ছাত্রদের গড়ে তুলি। তারা আমাদের সন্তানের মতো। আন্দোলন করতে গিয়ে তারা আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের হেয় প্রতিপন্ন করছে। যেকোন একজন শিক্ষকের জন্য সব শিক্ষকদের নিয়ে তারা এভাবে বলতে পারে না।

আরও পড়ুন- জাবিতে অধ্যাপক ফরিদের কুশপুত্তলিকা দাহ

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ১০/১২ জন শিক্ষক মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। আমাদের লজ্জা হচ্ছে যে শিক্ষার্থীরা পুলিশের হাতে মার খেয়েছে এ ব্যাপারে ওই শিক্ষকরা কোন কথাই বলেনি।

জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9