মাভাবিপ্রবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

০৯ ডিসেম্বর ২০২১, ০৭:২৯ PM
লোগো

লোগো © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সেই সাথে নতুন পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মাভাবিপ্রবি ইউনিটের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক সোহরাব হোসেন শাকিল, সহ-সম্পাদক শেখ আরজু এবং সদস্য রহিমা আক্তার মুক্তির নিকট জীবন বৃত্তান্ত প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

এতে আরো বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে উপস্থিত থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৯ অক্টোবর মাভাবিপ্রবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি গঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ সদস্য বিশিষ্ট কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ। মাভাবিপ্রবি ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সজিব তালুকদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সাইদুর রহমান।

রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬