তোমরা হাইকোর্ট থেকে খালাস পাবে: আসামিদের উদ্দেশ্যে স্বজনরা

০৮ ডিসেম্বর ২০২১, ০২:৩৮ PM
দণ্ডপ্রাপ্তদের স্বজনরা

দণ্ডপ্রাপ্তদের স্বজনরা © সংগৃহীত

‘বাবা মনোবল শক্ত রাখো। তোমাদের কিছুই হবে না। তোমরা হাইকার্ট থেকে খালাস পাবে। এই রায় তোমাদের কিছুই করতে পারবে না।’ এভাবেই আদালত পাড়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাজাপ্রাপ্তদের সান্ত্বনা দিয়েছেন স্বজনরা। 

আজ বুধবার (৮ ডিসেম্বর) এ মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

বেলা সাড়ে ১২টার পর রায় ঘোষণার পর আসামিদের এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এরপর ১টা ১০ মিনিটে হাজতখানা থেকে বের করে প্রিজনভ্যানে ওঠানো হয়। প্রিজনভ্যান থেকে তাদের নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় কারাগারে।

এসময় স্বজনরা আরও বলেন, ‘বাবা ভালোভাবে খাওয়া-দাওয়া করবে, টেনশন করবে না।’

উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬