রায়ে সন্তুষ্ট, বাকিদেরও ফাঁসি চাই: আবরার মা

০৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৮ PM
শিক্ষার্থী আবরার ফাহাদের মা

শিক্ষার্থী আবরার ফাহাদের মা © সংগৃহীত

বাংলােদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত ও পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কুষ্টিয়ায় আবরার ফাহাদের মা ও ছোট ভাই টেলিভিশনের সামনে রায়ের খবর দেখলেন। এ সময় মা রোকেয়া খাতুন কান্নায় ভেঙে পড়েন।

আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। এসময় রায় দেখেন আবরার মা।

জানা গেছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আর বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এরমধ্যে শুরু থেকে এখন পর্যন্ত ৩ আসামি পলাতক রয়েছেন।

এর আগে এই রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় হাজির করা হয়।

আবরার ফাহাদের মা গণমাধ্যমকে জানান, আমি এ রায়ে সন্তুষ্ট। তবে বাকিদেরও ফাঁসি চাই।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার আসামি কে এই হিশাম?
  • ২৫ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে আসছে বৃষ্টি বলয় ‘ঝুমুল’, প্রভাব শুরু কবে?
  • ২৫ এপ্রিল ২০২৬
‘গুপ্ত রাজনীতি ছেড়ে ছাত্রশিবির প্রকাশ্যে আসুক, তবে এখানে এক…
  • ২৫ এপ্রিল ২০২৬
বিএনপি ও ছাত্রদলের নামে পোস্ট, ছয় আইডি ও দুই গ্রুপের বিরুদ্…
  • ২৫ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুই জেলায় নদীবন্দরে সতর্কতা
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্র হত্যার ঘটনায় সোয়াটের সিনেমা স…
  • ২৫ এপ্রিল ২০২৬