হাবিপ্রবির একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

০৭ ডিসেম্বর ২০২১, ০৯:৫৭ PM

© ফাইল ছবি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৫৯তম একাডেমিক কাউন্সিলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে সভাটি শুরু হয়ে চলে রাত ৮ টা পর্যন্ত।

এই সভার সিদ্ধান্ত মোতাবেক হাবিপ্রবির ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা আগামী বছরের ২ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাবিপ্রবির এক শিক্ষক জানান, শীতকালীন ছুটি অপরিবর্তিত থাকছে। তবে ২০২২ সালের ক্যালেন্ডার থেকে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেট দ্রুত সময়ের মাঝে প্রদানের ব্যাপারটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি এই দুই বিষয়ে।

এদিকে বিজ্ঞান অনুষদের ১৬ ব্যাচের শিক্ষার্থীদের মাস্টার্সে ভর্তির ব্যাপারে জটিলতা কেটে গেছে বলে জানা যায় ।

প্রসঙ্গত, হাবিপ্রবির ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে সশরীরে ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়ার জোর দাবি জানিয়ে আসছিলো। মঙ্গলবারের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬