হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮ নভেম্বর ২০২১, ১০:৩২ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মাধবী রায় বর্মণের (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন জয়ন্তী ছাত্রীনিবাস থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। পিতা সত্যেন্দ্র নাথ বর্মন ও মাতা শেফালী রানী দুই মেয়ের অন্যতম মাধবী রায় বর্মণ। তাঁর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি ১৭০৯৪৮৭।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জান যায়, দুপুর থেকে ওই শিক্ষার্থীর রুম ভেতর থেকে বন্ধ ছিল। প্রায় চার ঘন্টা পর জানালা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দৃশ্যমান হলে ছাত্রীনিবাসের মালিক এসে দরজায় তালা আটকে দেয়। পরবর্তীতে এই খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকজন এসে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে রাখেন। 

পরে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেয়া হলে তারা আত্মহত্যার স্পটটি পর্যবেক্ষণ করেন এবং রাত ৮.৫০ মিনিটে অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যান তদন্তের জন্য। মাধবীর গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলায়।

এদিকে আত্মহত্যার প্রাথমিক কারণ সম্পর্কে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ‘গত সেমিস্টারে রেজাল্ট খারাপ হওয়ার পাশাপাশি বাড়ি থেকে বিয়ের চাপ ছিলো মাধবীর উপর। হয়তো ডিপ্রেশন থেকেই আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে সে। আশা করি ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।’

অন্যদিকে, হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদকে মাধবী রায় বর্মণের আত্মহত্যার কারণের ব্যাপারে বিস্তারিত জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-ম…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি আইনে…
  • ০৬ অক্টোবর ২০২৬
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান, কেরাত ও সাংস্কৃতিক কর্মকাণ…
  • ০৬ অক্টোবর ২০২৬
৭ পদে জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ
  • ০৬ অক্টোবর ২০২৬
বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে ডিসেম্বরে চালু হচ্ছে …
  • ০৬ অক্টোবর ২০২৬