কুয়েট শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

১৭ নভেম্বর ২০২১, ০৩:১৩ PM
কুয়েট শিক্ষার্থী সুব্রত কুমার

কুয়েট শিক্ষার্থী সুব্রত কুমার

ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী সুব্রত কুমার। নিহত সুব্রত কুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে মহানগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গা এলাকায় সে আত্মহত্যা করে।

নিহত সুব্রত কুমার টাঙ্গাইলের চন্দ্র কুমার পালের পুত্র।

এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস জনান, যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কুয়েট ছাত্র সুব্রত কুমার আত্মহত্যা করেছে। ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শিক্ষার্থীর মরদেহ উদ্ধারকারী এসআই নিতিশ কুমার বলেছেন, ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হয়েছে। তার মরদেহ উদ্ধার করে দুপুর ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ
  • ২৫ আগস্ট ২০২৬
ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে
  • ২৫ আগস্ট ২০২৬
জনবল নিয়োগ দিচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবেন না জুডিশিয়াল সার্ভিস…
  • ২৫ আগস্ট ২০২৬
চীনে রাস্তায় চলবে স্বয়ংক্রিয় গাড়ি, আসছে নতুন আইন
  • ২৫ আগস্ট ২০২৬
সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তভার থানা থেকে ডিবিতে হস্ত…
  • ২৫ আগস্ট ২০২৬