বুয়েটের সঙ্গে সোনালী ব্যাংকের ৫শ কোটি টাকার সমঝোতা চুক্তি

১১ নভেম্বর ২০২১, ১১:১১ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেডের একটি সমঝোতা ‍চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনুকূলে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হোলসেল ভিত্তিতে ৫শ কোটি টাকার ঋণ প্রদান বিষয়ে এ চুক্তি হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন, সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার সুভাস চন্দ্র দাস, এফসিএমএ ও ঢাকা জি. এম অফিসের জেনারেল ম্যানেজার বাবুল মোহাম্মদ আলম।

সমঝোতা স্মারকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার জসিম উদ্দিন আকন্দ, এফসিএমএ ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোরশেদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, সোনালী ব্যাংকের বুয়েট শাখার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার কাজী হূমায়ুন কবির ও দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬