শাবিপ্রবিতে প্রথম ডোজের টিকা নেয়ার শেষ সুযোগ ১৪ নভেম্বর

০৯ নভেম্বর ২০২১, ০৪:২৪ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেয়ার সুযোগ হাতছাড়া করা শিক্ষার্থীদের জন্য আগামী রবিবার (১৪ নভেম্বর) বিশেষ ব্যবস্থায় টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এরপর ক্যাম্পাসে আর প্রথম ডোজের ভ্যাকসিন দেওয়া হবে না।

মঙ্গলবার ( ৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, গতমাসে ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্তের পর আমাদের অনেক শিক্ষার্থী দূরদূরান্ত থেকে আসবে বলে টিকাকেন্দ্রের স্থায়ীত্ব বাড়িয়ে আট দিন টিকা দিয়েছি। এরপরেও যারা প্রথম ডোজের টিকা নেয়নি তাদের জন্য এটিই সর্বশেষ সুযোগ।সময় হলে এরপরে আমরা দ্বিতীয় ডোজের জন্য আবার টিকাকেন্দ্র স্থাপন করব। এবার কেউ প্রথম ডোজের টিকা মিস করলে আমরা আমাদের কিছু করার থাকবে না।

জানা গেছে, এনআইডি নেই এমন শিক্ষার্থীদের টিকা নিতে অনলাইনে এনআইডির প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন করতে বলা হবে। এছাড়া এনআইডি ও ভ্যাকসিনের রেজিস্ট্রেশন ব্যতিত প্রথম সুযোগে ভ্যাকসিন নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যাদের এনআইডি নেই তাদের জন্য আগামী সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এনআইডি বুথ বসানো হবে। এনআইডি হাতে পাওয়ার পর তা দিয়ে শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। অন্যথায় দ্বিতীয় ডোজের ভ্যাকসিন ও ভ্যাকসিনের সনদ পাবে না তারা।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় এনে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু এবং হল খুলে দেওয়ার লক্ষ্যে গত ১৬ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬৩ শতাংশ শিক্ষার্থীদের ফাইজারের ১ম ডোজ ভ্যাকসিন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
  • ০১ আগস্ট ২০২৬
নিখোঁজের দুই দিন পর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদে…
  • ০১ আগস্ট ২০২৬
গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬ কিশোর
  • ০১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ আগস্ট ২০২৬
বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬