চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউট

সিনিয়রদের ওপর জুনিয়রদের হামলা, আহত ১০

০৯ নভেম্বর ২০২১, ১০:৫২ AM
আহত শিক্ষার্থী

আহত শিক্ষার্থী © সংগৃহীত

চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে ৭ম ও ৫ম সেমিস্টারের ছাত্রদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে শিক্ষার্থীদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন- মোহাম্মদ উল্ল্যাহ আশরাফ সৌরভ (১৮), আশরাফুল ইসলাম আশিক (১৭), রাজিব হোসেন (১৮), অভিজিৎ দত্ত (১৮), পারভেজ হোসাইন (১৯), মো. মাইদুল হাসান (১৮), মো. ফজলে রাব্বি (১৭), মো. রাশেদুল ইসলাম (১৮), মো. ফয়েজ উদ্দিন (১৭) এবং বাপ্পারাজ তালুকদার (২০)।

আহত ছাত্রদের মধ্যে ফয়েজ উদ্দিন এবং মাইদুল হাসানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

জানা যায়, ইনস্টিটিউটের ৭ম পর্বের সিনিয়রদের ৫ম পর্বের জুনিয়ররা সম্মান না করায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনার জেরে রাত ১টার দিকে ৫ম পর্বের জুনিয়ররা সিনিয়রদের ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হলে, তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক উল্লাহ জানান, টেক্সটাইল ইনস্টিটিউটে মারামারির ঘটনায় ১০ জন চমেক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছে। কী নিয়ে এ ঘটনা তা জানতে পারিনি।

এ ব্যাপারে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, ছোট একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এতে কয়েকজন আহত হয়েছে। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬