শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সঙ্গে ইসলামিক ‘রিলিফ বাংলাদেশ’র সমঝোতা চুক্তি নবায়ন

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ PM
সমাজকর্ম বিভাগের সেমিনার কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়

সমাজকর্ম বিভাগের সেমিনার কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয় © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। এর মাধ্যমে শিক্ষা, গবেষণা, ফিল্ডওয়ার্ক ও শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়নে যৌথ কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় সমাজকর্ম বিভাগের সেমিনার কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সমাজকর্ম বিভাগের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন অধ্যাপক ড. সৈয়দা সুলতানা এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. খাদেমুল রাশেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. শফিকুর রহমান, বিভাগ ও সংস্থার পেশাগত সাদৃশ্য এবং যৌথ ভবিষ্যৎ কাজের পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সমাজকর্ম পেশা ও ইসলামিক রিলিফের যৌথ উদ্যোগে শিক্ষা, গবেষণা ও ক্ষেত্রভিত্তিক সহযোগিতার সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন।

ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর খাদেমুল রাশেদ বলেন, ‘সমাজকর্ম বিভাগের সঙ্গে আমাদের কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের। আমরা মূলত পাঁচটি সুনির্দিষ্ট ক্ষেত্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনে আন্তর্জাতিক বা জাতীয় কনফারেন্স আয়োজন এবং এই বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়োগের ক্ষেত্রেও আমাদের বিশেষ আগ্রহ রয়েছে। আশা করছি আগামী দিনগুলোতে বিভাগের সাথে আমাদের পথচলা আরো ফলপ্রসূ হবে।’

সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দা সুলতানা বলেন, ‘ইসলামিক রিলিফ বাংলাদেশের সঙ্গে আমাদের এই সমঝোতা স্মারক নবায়ন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কাজের সঙ্গে পরিচিত হওয়া আমাদের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে বড় ভূমিকা রাখবে। আমরা আশাবাদী, এই যৌথ উদ্যোগের মাধ্যমে যৌথ শিক্ষা কার্যক্রম, ফিল্ডওয়ার্ক ও মানসম্মত গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ, অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক ড. আমিনা পারভীন, অধ্যাপক ড. জলিল আহমেদ, অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, অধ্যাপক ফখরুল ইসলাম, প্রভাষক তারিক এম এ কাইয়ুম ও প্রভাষক ইসরাত জাহান ঝুমি।

প্রতিষ্ঠার ৪৮ বছরে এসে অফিসিয়াল ওয়েবসাইট চালু ছাত্রদলের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
হাবিপ্রবি টিএসসিতে বাড়ছে শিক্ষার্থীর চাপ, বাড়েনি বসার ব্যবস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
‘মিড ডে মিল’ কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার: ববি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬