মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি

০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ PM
উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি

উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আইন, ২০১৩-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ এর মধ্যে যেটি আগে ঘটে ততদিন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত রয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিকে অবহিত করা হয়েছে।

 

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৩ নভেম্বর ২০২৬
নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দ…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার’
  • ১৩ নভেম্বর ২০২৬
ফাজিল ও কামিল মাদ্রাসার কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
  • ১৩ নভেম্বর ২০২৬
চতুর্থ ধাপে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ১৩ নভেম্বর ২০২৬
দিবস উদযাপন নিয়ে বিরোধের জেরে শেবাচিম শিক্ষার্থীদের দুই পক্…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950