সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে নাম ব্যবহার না করার আহ্বান নোবিপ্রবি উপ-উপাচার্যের

৩০ জুলাই ২০২৬, ০৬:০৭ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কোনো সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে তাঁর নাম ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে নোবিপ্রবির কোনো সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে যুক্ত থাকতে চাই না। তাই আজ থেকে নোবিপ্রবির কোনো সাংবাদিক সংগঠনকে উপদেষ্টা হিসেবে আমার নাম ব্যবহার না করতে অনুরোধ করবো।’

উপ-উপাচার্যের এ ঘোষণার মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত থাকতে আগ্রহী নন। একই সঙ্গে তাঁর নাম ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

খোঁজ নিয়ে জানা যায়, নোবিপ্রবিতে সম্প্রতি উপ-উপাচার্যকে উপদেষ্টা করে একটি সংগঠন বিভিন্ন জায়গায় নিজেদের সাংবাদিক সংগঠন হিসেবে পরিচয় দিয়ে আসছিল। সংগঠনটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো অনুমোদন না থাকলেও উপ-উপাচার্যের নাম ব্যবহার করা হয়। বিষয়টি উপ-উপাচার্যের নজরে আসলে তিনি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেন। তিনি বলেন, আমি সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে অবহিত করেছি। আমার নাম ব্যবহার করে কেউ কোনো কাজ না করার আহ্বান জানাচ্ছি। 

এ ব্যাপারে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, তিনি একটি সংগঠনের উপদেষ্টা থেকে পদত্যাগ করেছেন বিষয়টি গতাকল রাতে আমাকে অবহিত করেছেন।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950