জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে কাজ করছে সরকার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৮ জুলাই ২০২৬, ১০:৩৯ PM
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আলোচনা সভা ও দোয়া মাহফিল © টিডিসি ছবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ের দাবিতে যারা জীবন দিয়েছেন, জাতি তাদের অবদান কখনো ভুলবে না। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে।’

বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, মাহবুবা হাকিম, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) এবং আইটিইটির সভাপতি প্রকৌশলী মো. এনায়েত হোসেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ঘটনাবলি নিয়ে চ্যানেল ২৪-এর একটি প্রামাণ্য প্রতিবেদন প্রদর্শন করা হয়। এতে আন্দোলনের বিভিন্ন মুহূর্ত, শিক্ষার্থীদের অংশগ্রহণ, সহিংসতা, আহতদের সংগ্রাম এবং শহীদদের আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়।

পরে শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের সময়কার নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তারা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাহস, ঐক্য ও ত্যাগের কথা স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সানজিদা ইসলাম তুলি বলেন, তরুণ সমাজ দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহিদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে, ইনশাআল্লাহ। বাংলার মাটিতে ভাইদের রক্তের সঙ্গে কোনো বেঈমানি হবে না। প্রতিটি হত্যার সুষ্ঠু বিচার করা হবে এবং যাদের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, তাদের সঙ্গে ন্যায়বিচার ও সুবিচার নিশ্চিত করা হবে।

প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম) বলেন, জুলাই আন্দোলন দেশের গণতান্ত্রিক চেতনা ও ন্যায়ের দাবিকে আরও শক্তিশালী করেছে। তিনি বুটেক্স শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, শহীদদের আত্মত্যাগ দেশপ্রেম ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত। বুটেক্সের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ, শিল্পখাত ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইল থেকে আরও ৪ জন গ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9