১০ লাখ টাকা ব্যয়ে হাবিপ্রবির ১০ লিফট সংস্কারের উদ্যোগ

২৮ জুলাই ২০২৬, ০৬:২০ PM
অচল ও ত্রুটিপূর্ণ থাকা ১০টি লিফট

অচল ও ত্রুটিপূর্ণ থাকা ১০টি লিফট © টিডিসি ছবি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দীর্ঘদিন ধরে অচল ও ত্রুটিপূর্ণ থাকা ১০টি লিফট সংস্কারে ১০ লাখ টাকার বেশি ব্যয়ের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলমান সংস্কারকাজ শেষ হলে সবগুলো লিফট সচল হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লিফটে আটকে পড়াসহ বিভিন্ন ভোগান্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে লিফটগুলোর ত্রুটি নিরূপণে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি একজন বিশেষজ্ঞের সহায়তায় লিফটগুলোর কারিগরি ত্রুটি চিহ্নিত করে প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন টেন্ডার আহ্বান করে এবং ১০ লাখ টাকার বেশি ব্যয়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কারকাজের দায়িত্ব দেয়। বর্তমানে কাজ চলমান রয়েছে। 

প্রশাসনের জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই সংস্কার শেষ হবে এবং সব লিফট চালু করা সম্ভব হবে।

লিফট সংস্কার কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. আবুল কালাম বলেন, ‘বিশেষজ্ঞের তত্ত্বাবধানে লিফটগুলোর ত্রুটি চিহ্নিত করা হয়েছে। কয়েকটি লিফটে গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ না থাকায় সেগুলো অচল হয়ে ছিল। এসব সমস্যা সমাধানের জন্য টেন্ডারের মাধ্যমে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজ শেষ হলে ১০টি লিফটই সচল করা সম্ভব হবে। আশা করছি, চলতি সপ্তাহের মধ্যেই সংস্কারকাজ শেষ হবে।’

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬