যবিপ্রবির নবীনবরণে নিম্নমানের ডাল-ভাত ও খাসির মাংস খাওয়ানোর অভিযোগ

১৬ জুলাই ২০২৬, ১২:৩৫ AM
যবিপ্রবির নবীনবরণে নিম্নমানের খাবার

যবিপ্রবির নবীনবরণে নিম্নমানের খাবার © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের নবীন ও বর্তমান শিক্ষার্থীরা। 

বুধবার (১৫ জুলাই) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে তাদের জন্য দুপুরের খাবার হিসেবে ভাত, ডাল, খাসির মাংস ও ডিমের ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ওই খাবার আগের দিন রাতে রান্না করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। এছাড়া ডাল-ভাত দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন বর্তমান শিক্ষার্থীরা।

ইসতিয়াক কবির নামে এক নবীন শিক্ষার্থী লিখেছেন, সবকিছু ঠিকঠাক শুধু ডালটা একটু টক হয়ে গিয়েছিল গরমে।

ইয়াছির আরাফাত সিয়াম নামে ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থী লিখেছেন, এত সুন্দর প্যাকেজিং দিলেন, আর খাবার দিলেন এমন? বিএমডাব্লিউ এর বডিতে সুজুকির ইঞ্জিন, ব্যাপারটা এমন হয়ে গেলো না?

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান বলেন, মূলত অতিরিক্ত গরমের কারণে খাবারের সাথে দেওয়া ডালে সমস্যা হতে পারে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের ভালো খাবার পৌঁছে দিতে। পরবর্তীতে এই বিষয়গুলো আমরা আরো খেয়াল রাখবো।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬