প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬০০ ছাত্রীকে কুরআন ও ফুলের চারা উপহার শাবিপ্রবি ছাত্রী সংস্থার

১৫ জুলাই ২০২৬, ০৭:৪২ PM
প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬০০ ছাত্রীকে কুরআন ও ফুলের চারা উপহার শাবিপ্রবি ছাত্রী সংস্থার

প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬০০ ছাত্রীকে কুরআন ও ফুলের চারা উপহার শাবিপ্রবি ছাত্রী সংস্থার © টিডিসি ফটো

ইসলামী ছাত্রী সংস্থার ৪৮ বছর পূর্তি উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ৬০০ শিক্ষার্থীর মাঝে কুরআন ও ফুলের চারা বিতরণ করেছে সংগঠনটির শাবিপ্রবি শাখা। 

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় দুপুর ১টা থেকে বিকাল পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে পবিত্র কুরআনের পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয়েছে। যার মধ্যে ছিল গোলাপ, টগর, বেলী ও গন্ধরাজ।

কর্মসূচির প্রশংসা করে সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী নাবিলা তাবাসসুম বলেন, ক্যাম্পাসে এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। পবিত্র কুরআন বিতরণের মাধ্যমে আমাদের মাঝে যেমন দ্বীনি শিক্ষার প্রসার ও নৈতিকতার বিকাশ ঘটবে, তেমনি ফুলের চারা বিতরণ পরিবেশ সুরক্ষায় আমাদের আরও সচেতন করবে। এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য আমি আয়োজকদের সাধুবাদ জানাই।

ছাত্রী সংস্থার শাবিপ্রবি শাখার সভানেত্রী আমিনা বেগম বলেন, আজ বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাবিপ্রবি শাখার পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শিক্ষার্থীদের কল্যাণে কাজে আসবে বলে আমরা বিশ্বাস করি।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9