মাভাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ১৫ জুলাই

১৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ PM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান/বিএসসি) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে নবীন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও প্রথম ক্লাস আগামী ১৫ জুলাই (বুধবার) থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো জিএসটি (গুচ্ছ) ভর্তি কার্যক্রমের আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং প্রথম ক্লাস ১৫ জুলাই থেকে শুরু হবে। এ লক্ষ্যে নবীন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রতিবছর ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, নিয়মকানুন, শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করে থাকে, যা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে আরও সহজ ও ফলপ্রসূ করে তোলে।

উল্লেখ্য রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক সাজ্জাদ ওয়াহিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি মঙ্গলবার (১৩ জুলাই) প্রকাশ করা হয়।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬