যবিপ্রবিতে নতুন উপ-উপাচার্যের যোগদান

২৯ জুন ২০২৬, ০১:৪০ PM
যোগদানের আনুষ্ঠানিকতার পর অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন

যোগদানের আনুষ্ঠানিকতার পর অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রথম উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

আজ সোমবার (২৯ জুন ) সকালে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে রবিবার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা  বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

যোগদানের আনুষ্ঠানিকতার পরে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কাজী মোঃ জালাল উদ্দীন, ডিন'স কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান, ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

যবিপ্রবিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে নবনিযুক্ত উপ-উপাচার্য শেখ মাহমুদুল হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব। আমি চাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্স্ট হোক। এটা তখনই সম্ভব হবে যখন আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সামনে এগিয়ে নিতে পারব। দেশের এই ক্রান্তি লগ্নে যে দায়িত্ব নিয়েছি, তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আমাদের উপর অনেক বড় ঋণের বোঝা রয়েছে। আমি মনে করি, সঠিক দিকনির্দেশনা ও সমন্বিত কাজের মাধ্যমে এ সংকট দূর করা সম্ভব।’

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবির বলেন, ‘দায়িত্ব ভাগ করে নেয়ার একজন সঙ্গী পেয়ে আজকে আমি খুবই আনন্দিত। আমরা দুইজনেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং অগ্রযাত্রায় কাজ করে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারি।’

উল্লেখ্য, অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন( আইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক শেখ মাহমুদুল হাসান।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬