চুরির অপবাদে জুনিয়রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে

২৪ জুন ২০২৬, ০৯:০৯ PM
চুরির অপবাদে জুনিয়রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে

চুরির অপবাদে জুনিয়রকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ সিনিয়রের বিরুদ্ধে © টিডিসি সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মোবাইল ফোন চুরির অভিযোগে সিনিয়র কর্তৃক জুনিয়র শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ২২ জুন রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন কৃষি প্রকৌশল বিভাগের ২৫ ব্যাচের ভুক্তভোগী শিক্ষার্থী দারুস সালাম।

ঘটনার ভুক্তভোগী দারুস সালাম জানান, ১৪ জুন তার ইমিডিয়েট সিনিয়র আরিফ হাসনাত রাত্রি যাপনের জন্য তাদের মেসে অবস্থান করেন। সেদিন রাতে আরিফের ২টি ফোনসহ ঘড়ি এবং মানিব্যাগ চুরি হয়। পাশাপাশি ভুক্তভোগী দারুস সালামের একটি ফোনও চুরি হয়। চুরির পর তারা থানায় জিডি করেন। এরপরও আরিফ হাসনাত- দারুস সালামসহ মেসের অন্যদের সন্দেহ করতে থাকেন। 

দুই-তিনদিন পর আরিফের অন্যান্য বন্ধুরা মিলে তাদের মামলার হুমকি দিতে থাকে। এরপর ২২ জুন রাত ৯টার দিকে ফোন পাওয়া গেছে এবং থানা থেকে সংগ্রহ করতে হবে বলে সালামকে বাইকে উঠিয়ে নিয়ে যায় আরিফ। কিন্তু থানায় না গিয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে আরিফের বন্ধু এবং নুর হোসেন হলের ছাত্রদল কর্মী মেজবাহ তাকে মামলার ভয় দেখায় এবং তিন ঘণ্টাব্যাপী শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। 

ভুক্তভোগী দারুস সালাম আরও বলেন, পরবর্তীতে তার কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তবে একপর্যায়ে অন্য বন্ধুদের থেকে টাকা নিতে সাহায্য করা এবং এই ঘটনা ক্যাম্পাসের কাউকে না জানানোর শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর শরীর খারাপ হলে ভোরবেলা তার বন্ধুরা তাকে দিনাজপুর মেডিকেলে নেয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে বিষয়টি অবহিত করেন। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। প্রকৃত দোষীরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তি পাবে।

অভিযুক্ত ইসিই ২৪ ব্যাচের শিক্ষার্থী আরিফ এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায় এবং ডিভিএম ২৪ ব্যাচের শিক্ষার্থী মেজবাহও সাড়া দেননি।

ফসলি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র বন্ধসহ ৩ দাবিতে কৃষক-ক্ষেতমজুর…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মেধাবীদের হয়রানি না করে নিয়োগ দিন: ইবি শিবির সেক্রেটারি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় ফ্যানের সঙ্গে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা স্টেট কলেজে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি নিয়োগে রাজনৈতিক পরিচয় নয়, মেধার ভিত্তিতে নিয়োগের দাব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬