ডুয়েটের নতুন ভিসি

গবেষণা-অধ্যাপনায় ৩ দশকের অভিজ্ঞতা, বিদেশি পিএইচডি—ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিসিও

১৭ মে ২০২৬, ০৪:১৩ PM , আপডেট: ১৭ মে ২০২৬, ০৪:২৯ PM
অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল

অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল © টিডিসি সম্পাদিত

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। গত বৃহস্পতিবার (১৪ মে) তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের একটি অংশ এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামেন। চলমান আন্দোলন আজ রবিবার (১৭ মে) সংঘর্ষে রূপ নিয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল দীর্ঘ শিক্ষকতা, গবেষণা, প্রশাসনিক অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় সম্পৃক্ততার কারণে দেশের প্রকৌশল শিক্ষাঙ্গনে তিনি সুপরিচিত একটি নাম। তিনি সিলেটের বেসরকারি নর্থ ইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 

ড. মোহাম্মদ ইকবাল শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক। টানা ১৩ বছর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দুই বছর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে অধ্যাপক ইকবালের রয়েছে সমৃদ্ধ আন্তর্জাতিক অভিজ্ঞতা। তিনি ১৯৯৬ থেকে ২০০০ সালে আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল “ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে কম্পিউটার সহায়ক উৎপাদন ব্যবস্থার মডেলিং ও উন্নয়ন”। 

এর আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া ভারতের অন্ধ্র প্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 

২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অ্যান্ড এম ইউনিভার্সিটির মেরি কে ও’কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউএস এক্সচেঞ্জ অ্যালামনাইয়েরও সদস্য। তিনি এক বছর শাবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। যন্ত্রকৌশল, শিল্প ও উৎপাদন প্রকৌশল এবং পরিবেশ সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা ও পাঠদানে তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিনি শ্রেষ্ঠ গবেষণাপত্র উপস্থাপনার জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন।

জানা যায়, শিল্প, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে তাঁর রয়েছে তিন দশকের বেশি অভিজ্ঞতা। জাতীয় ও আন্তর্জাতিক পিয়ার-রিভিউড জার্নালে তাঁর ৩৫টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনের কার্যবিবরণীতে তাঁর ৯০টিরও বেশি প্রকাশনা রয়েছে।

তিনি ২০০৬-২০০৭ অর্থবছরে বাংলাদেশ সরকারের বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স বিষয়ক পিয়ার রিভিউ কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উপদেষ্টাদের একজন।

২০১১ সালের অক্টোবর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি শাবিপ্রবির গবেষণা কেন্দ্রের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত Industrial Engineering and Operations Management Society (IEOM Bangladesh) -এর সভাপতি এবং ২০১৯ সালে IEOM Society Bangladesh Conference-এর কনফারেন্স’র সভাপতি ছিলেন তিনি। 

এছাড়া ২০১৮ সালের এপ্রিল থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২০-২০২১ সময়ে তিনি IEOM Society Bangladesh-এর সহ-সভাপতি ছিলেন।

২০২২ সালের ২৭ ডিসেম্বর IEOM বাংলাদেশ চ্যাপ্টার-এর পক্ষ থেকে এরগোনোমিকস বিষয়ে অসাধারণ গবেষণা, মানসম্পন্ন পাঠদান, একাডেমিক নেতৃত্ব ও পেশাগত নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি “ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ” সম্মাননা লাভ করেন।

জুলাই মাসের বেতনের সঙ্গে বাড়তি দুই সুবিধা পাবেন শিক্ষকরা
  • ১৮ জুলাই ২০২৬
বাংলাদেশের স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা হ…
  • ১৮ জুলাই ২০২৬
ইয়ামালের সঙ্গে ভাইরাল সেই ছবি নিয়ে যা বললেন মেসি
  • ১৮ জুলাই ২০২৬
টেকনাফে ১২ বছরের শিশুকে অপহরণ করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ১৮ জুলাই ২০২৬
কর্নেল ইউনিভার্সিটিতে ফ্রি অনলাইন কোর্স: এক ক্লিকে বিশ্বমান…
  • ১৮ জুলাই ২০২৬
ঢাবির বড় পর্দার আর্জেন্টিনা-স্পেন ম্যাচ বহিরাগতদের জন্য নয় 
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence