পবিপ্রবিতে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭ মে ২০২৬, ১০:৪১ AM
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র, মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র, মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয় © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬ এর আঞ্চলিক পর্ব। দেশের তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তি ও প্রোগ্রামিং বিষয়ে আগ্রহী করে তুলতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাতীয় কম্পিউটার ও সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ) এ প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার ( ১৬ মে) সকাল ৯টায় পবিপ্রবির টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসআইটি) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রোগ্রামার মো. মাসুদুর রহমান, পবিপ্রবির প্রফেসর গোলাম মুরাদুল বশির, প্রফেসর মো. নাঈমুর রহমান, সহযোগী অধ্যাপক স্বর্ণা মজুমদার, প্রভাষক ড. ফারজানা সুলতানা মীম, প্রভাষক মুহতাসিম, পটুয়াখালী জেলা আইসিটি অফিসার মো. সবুজ তালুকদার, দুমকি উপজেলা আইসিটি অফিসার সমীর হালদার এবং মির্জাগঞ্জ উপজেলা আইসিটি অফিসার শাহ মুসাব্বির মিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এসময় জাতীয় কুইজ-২০২৬, সিএসও ও নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ এবং নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদপত্র, মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে দক্ষ ও আগ্রহী করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রত্যেক উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা: স্বাস্থ্য প্র…
  • ১৮ আগস্ট ২০২৬
মধুমতি ব্যাংকে আইটি অডিটর নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৮ আগস্ট ২০২৬
৫ প্রতিষ্ঠানপ্রধানকে শোকজ ঢাকা বোর্ডের
  • ১৮ আগস্ট ২০২৬
পাওয়ার কথা ৪০ লাখ, পেলেন ২ লাখ—বাকি টাকা কবে পাবেন, তাও জান…
  • ১৮ আগস্ট ২০২৬
পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান 
  • ১৮ আগস্ট ২০২৬
আড়াই শতাধিক অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্…
  • ১৮ আগস্ট ২০২৬