রুয়েটের আবাসিক হলে দুই মাসে তিনবার অগ্নিকাণ্ড, আতঙ্কে শিক্ষার্থীরা

০৬ মে ২০২৬, ০৫:২৭ PM
আগুনে পুড়ে যাওয়া ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী

আগুনে পুড়ে যাওয়া ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী © টিডিসি

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলগুলোয় মাঝেমাঝেই আগুন লাগার ঘটনা ঘটছে। গত দুই মাসে তিনবার আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীরা ভয়ে ও আতঙ্কে দিন পার করছেন। 

সবশেষ বুধবার (৬ মে) ভোররাতে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা এ কে ফজলুল হক হলের ৫২৫ নম্বর কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‎এতে একটি ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

‎ওই রুমের বাসিন্দা ও ভুক্তভোগী যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম হাসান রনক বলেন, ‘আমার এক নিকটাত্মীয় আনুমানিক রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। রাতে আমার দুই রুমমেটসহ তাকে দেখতে যাই। আনুমানিক ভোর ৪টা ৩০ মিনিটে রুমে ফিরে এসে দেখি কক্ষে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আমার ল্যাপটপটি অঙ্গারে পরিণত হয়েছে। ল্যাপটপসহ অন্যান্য সামগ্রী পুড়ে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
‎
‎প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে সহপাঠীদের সম্মিলিত প্রচেষ্টাসহ ৪-৫টি অগ্নিনির্বাপক সিলিন্ডার ব্যবহার করতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 
‎
‎শিক্ষার্থীরা আরও বলেন, ‘মাঝেমাঝেই হলে আগুন লেগে প্রয়োজনীয় জিনিসপাতি পুড়ে যাচ্ছে, দ্রুত আগুন নিভানোর কারনে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে, এমন চলতে থাকলে পুরো হলে আগুন লেগে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা খুব আতঙ্কে আছি।’
‎
‎এর আগে গত রবিবার (২৬ এপ্রিল) ভোর পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল হামিদ হলের ৩১৬ নম্বর কক্ষে ল্যাপটপের কীবোর্ডে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে, এতে ল্যাপটপের অতিরিক্ত কিবোর্ড ও কিছু বই পুড়ে যায়। পরে শিক্ষার্থীরা হলে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। 
‎
‎এ ছাড়া গত রবিবার (৮ মার্চ) শহীদ শহীদুল ইসলাম হলের ১০৪ নম্বর কক্ষে কেমিক্যালজাতীয়/ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি থেকে আগুন লাগার ঘটনা ঘটলে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল।
‎
‎শেরেবাংলা এ কে ফজলুল হক হলের সহকারী প্রভোস্ট ও সহকারী ছাত্রকল্যাণ পরিচালক আবু ইসমাইল সিদ্দিকী বলেন, ‘ঘটনার খবর পেয়ে সকালে আমরা ওই রুম পরিদর্শনে গিয়েছি। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি। শিক্ষার্থীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।’
‎
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের অসতর্কতার কারণে এমন আগুন লাগার ঘটনা ঘটছে। আমরা মাঝেমাঝে এসব চেকআপ করি, আমরা আবার হল পরিদর্শনে যাবো, এর কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নিব। আবাসিক হলের সমস্যা সমাধানে আমরা তৎপর।’

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950