হুয়াওয়ে আইসিটি গ্লোবাল ফাইনালে প্রথম রুয়েট শিক্ষক সৃজন

৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪২ PM
সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন ও রুয়েটের লোগো

সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন ও রুয়েটের লোগো © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন সাফল্য এনে দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন। তিনি হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন ২০২৫-২৬ এর গ্লোবাল ফাইনালে প্রথম পুরস্কার অর্জন করেছেন।

২০১৫ সালে শুরু হওয়া হুয়াওয়ে আইসিটি কম্পিটিশন বর্তমানে বিশ্বের অন্যতম বড় আইসিটি প্রতিযোগিতা হিসেবে বিবেচিত। এটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্‌ম, যেখানে আধুনিক প্রযুক্তি ও শিল্পমানের দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্ভাবনী চিন্তার বিকাশের সুযোগ তৈরি হয়। 

প্রতিযোগিতাটি চীনে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্তর্ভুক্ত এবং বৈশ্বিকভাবে ইউনেস্কো গ্লোবাল স্কিল একাডেমির একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হিসেবে স্বীকৃত। এ প্রতিযোগিতার 'টিচিং কম্পিটিশন' ক্যাটাগরিতে প্রথম হয়েছেন অধ্যাপক আজমাইন ইয়াক্বীন সৃজন।

তার এ অর্জন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে অধ্যাপক সৃজন জানান, শিক্ষক হিসেবে এটি তার দ্বিতীয়বার এই সম্মাননা অর্জন। পাশাপাশি, টানা দুই বছর বাংলাদেশ থেকে একমাত্র ‘মোস্ট ভেল্যুয়েবল ইন্সট্রাক্টর’ (এমভিআই) হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে প্রতিনিধিত্ব করছেন তিনি।

তিনি বলেন, ‘এবারের প্রতিযোগিতার চ্যালেঞ্জ ছিল অত্যন্ত কঠিন। শিক্ষণ উপকরণে শিল্পমানের ফিচার সংযুক্ত করা, বিভিন্ন দায়িত্বের চাপ এবং পারিবারিক ব্যস্ততার মধ্যেও শেষ মুহূর্তে কাজ সম্পন্ন করতে হয়েছে। এসব প্রতিকূলতার মধ্যেও সফল হওয়া বিশেষ আনন্দের।’

এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬
এসবিএসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর পর্যন্ত
  • ০৯ অক্টোবর ২০২৬