বিতর্ক প্রতিযোগিতায় ৬৪ ক্যাম্পাসকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন রুয়েট

৩০ এপ্রিল ২০২৬, ১২:২১ PM
বিতার্কিক ফাহিম মুনতাসির, আবিদ মাহমুদ ও সাওতুল উমাম

বিতার্কিক ফাহিম মুনতাসির, আবিদ মাহমুদ ও সাওতুল উমাম © সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজের ৬৪টি দলকে পেছনে ফেলে ‘মার্কেটিং ডিবেট ফেস্ট ৩.০’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাবের বিতার্কিক দল ‘রুয়েটডিসি সক্রেটিস’। চূড়ান্ত পর্বে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রুয়েটের এই দল। 

‘মার্কেটিংয়ের ক্ষেত্রে ব্যবসায়িক প্রবৃদ্ধির চেয়ে সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতাকে অগ্রাধিকার দেওয়া উচিত’ এই প্রস্তাবনার পক্ষে সুদৃঢ় ও অকাট্য যুক্তি উপস্থাপন করে তারা এই গৌরবময় বিজয় ছিনিয়ে আনে।

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের উদ্যোগে গত বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই জমজমাট চূড়ান্ত আসর অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় রুয়েটডিসির টিম ‘সক্রেটিস’-এর প্রতিনিধিত্ব করেন দলনেতা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফাহিম মুনতাসির। অন্য সদস্যরা হলেন পুরকৌশল বিভাগের ২০২২-২৩  শিক্ষাবর্ষের আবিদ মাহমুদ ও একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাওতুল উমাম। পুরো প্রতিযোগিতা এবং ফাইনালে অসামান্য বুদ্ধিমত্তা ও ক্ষুরধার যুক্তি উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ রুয়েট দলের আবিদ মাহমুদ একাধারে ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন ।

আয়োজনটি ব্যবসায়ে নৈতিকতার প্রসার ও ভবিষ্যৎ লিডারদের দিকনির্দেশনা দিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করেছে। এই আসরে দেশের শীর্ষস্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৬৪ টি দল অংশগ্রহণ করে ।

দেশের বিভিন্ন প্রান্তের শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতায় এগিয়ে থেকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় রুয়েটডিসি সক্রেটিস। এটি একই সঙ্গে দেশের বিতর্ক অঙ্গনে প্রকৌশল শিক্ষার্থীদের নতুন এক অর্জন ।

চ্যাম্পিয়ন দলের সদস্য আবিদ মাহমুদ বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লেগেছে কেননা দীর্ঘ সময় ধরে ৬৪ টি  ক্যাম্পাসকে হারিয়ে ট্রফি ধরতে পারার জার্নি অনেক চ্যালেঞ্জিং ছিল। রুয়েটডিসি থেকে আমরা ধীরে ধীরে জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতাগুলোয় ভালো  করছি। আমরা চাই সক্রেটিসের মতোই যুক্তি এবং তর্কের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত অসত্য ও অন্যায় এবং একই সঙ্গে সমাজে চলে আসা ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করতে এবং একই সঙ্গে যুক্তিভিত্তিক সমাজ গঠন করতে।’

তিন মেডিকেলের তথ্য ‘সমন্বয়’, এক দিনেই ৩৫২ থেকে হামে মৃত্যুর…
  • ১০ মে ২০২৬
সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী 
  • ১০ মে ২০২৬
মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১০ মে ২০২৬
দোকানে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, সড়ক অবরোধ
  • ১০ মে ২০২৬
সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার দাবি নাকচ করল ইরান 
  • ১০ মে ২০২৬
অত্যাচারী স্বামী জামিন পাওয়ায় বিচারকের সামনেই বিষপান স্ত্রীর
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9