রুয়েটের একাডেমিক পরীক্ষায় নকল, ৫ শিক্ষার্থীকে শাস্তি 

২৮ এপ্রিল ২০২৬, ০৯:০১ PM
রুয়েট লোগো

রুয়েট লোগো © টিডিসি সম্পাদিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একাডেমিক পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে দুই বছর করে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিনের সভায় অভিযোগগুলো পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড অব ডিসিপ্লিন বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, শিক্ষার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ, অনিয়ম-অপরাধ তদন্ত এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দায়িত্ব পালন করে থাকে। সংশ্লিষ্ট সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে পরীক্ষার হলে অননুমোদিত উপকরণ বহন ও ব্যবহারের অভিযোগ যাচাই-বাছাই করা হয়।

সভা সূত্রে জানা যায়, ৫ শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকেই পরীক্ষার সময় অননুমোদিত উপকরণ উদ্ধার করা হয়েছে। কারো কাছে হাতে লেখা ছোট নোট, কারো কাছে লিখিত চিরকুট, আবার কারো কাছে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ সূত্র ও তথ্য সংবলিত কাগজ পাওয়া যায়।

সিদ্ধান্ত অনুযায়ী ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ECE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী, পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এবং যন্ত্রকৌশল (মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী এ শাস্তির আওতায় পড়েছেন।

এ বিষয়ে বোর্ড অব ডিসিপ্লিনের সদস্য-সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক রবিউল ইসলাম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ে নৈতিকতা ও একাডেমিক সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী যদি অসদুপায় অবলম্বন করে, তা শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে। আমরা অনৈতিকতা ও পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি এবং ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং নৈতিক মানদণ্ড প্রতিষ্ঠায় এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।

সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ১০ লাখ শিক্ষকের সমাবেশ করতে চাই
  • ১৪ নভেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে বাস থেকে ৯৭ বোতল স্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার
  • ১৪ নভেম্বর ২০২৬
অনলাইনে তরুণীদের যৌন হয়রানি, যুক্তরাজ্যে ভারতীয় পিএইচডি শ…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাবিতে ভর্তিচ্ছুদের ৬ নির্দেশনা কর্তৃপক্ষের, পুনঃনিরীক্ষণ ফ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950